ফতুল্লায় যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের সময় ছুরিসহ আটক ২
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ এএম
-
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় লিংক রোডে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের সময় ধারালো ছুরিসহ আল আমিন (৩০) ও বিজয় (৩২) নামে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে বাসচালক ও হেলপার। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে ফতুল্লার সাইনবোড এলাকায় এ ঘটনা ঘটে।
আটকদের মধ্যে আল আমিন বরিশালের আবুল হোসেনের ছেলে ও বিজয় সোনারগা থানার মাঝেরচর এলাকার শাহজাহানের ছেলে।
পথচারীরা জানান, লিংক রোডে রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ছিনতাইকারীদের খপ্পরে পড়তে হয়।
প্রতিদিনই ছিনতাইকারীরা সাধারণ লোকজনকে ধারালো অস্ত্রের ভয় দেখি সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে। তাদের একাধিক গ্রুপ রয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, নিউ তিশা পরিবহনের একটি বাসে ৩ জন ছিনতাইকারী সাইনবোর্ড এলাকায় হামলা চালায়। এ সময় কৌশলে ধারালো ছুরিসহ দুজনকে আটক করে শিবুমার্কেট নিয়ে এসে থানায় খবর দেন বাস চালক।
তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন