শাহজালাল বিমানবন্দরে সহযাত্রী প্রবেশ নিষিদ্ধ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ এএম
-
ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সহযাত্রী ও পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত যাত্রী ব্যতীত সকল সহযাত্রী ও ভিজিটরের বিমানবন্দর এলাকায় প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এ সময় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ওয়ান ইলেভেনের পর ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে যুক্তরাজ্যে যান। ২০১২ সালে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এবং এক বছরের মধ্যেই তা গৃহীত হয়। এরপর দীর্ঘ সময় তিনি দেশে ফেরেননি। অবশেষে আগামী ২৫ ডিসেম্বর তার দেশে ফেরার মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের দীর্ঘদিনের প্রশ্নের অবসান ঘটতে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন