লালবাগে রাসায়নিক কারখানায় আগুন, আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার লালবাগের মুন্সিবাড়ী মোড়ে বুধবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে প্রথম ইউনিট সকাল ১০টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে জানা গেছে, কারখানার ভেতরে কয়েকজন শ্রমিক আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত নিশ্চিত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের তীব্রতায় পাশের একটি বহুতল আবাসিক ভবন এবং কয়েকটি ছোট দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘন ধোঁয়া আশেপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয়রা নিরাপদ স্থানে থাকার জন্য সতর্ক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন