আহমদ ছফার নামে ঢাকায় সড়কের নামকরণ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এমপি চেকপোস্ট পর্যন্ত সড়ক আহমদ ছফা সরণি নামে নামকরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ডিএনসিসির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। তবে কবে এ সরণির আনুষ্ঠানিক নামকরণ উদ্বোধন করা হবে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি।
এর আগে অন্তর্বর্তী সরকারের সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ফেসবুক পোস্টে জানান, সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর স্মরণে ডিপ্লোম্যাটিক জোনের গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নতুন নাম ফেলানী অ্যাভিনিউ। পরে ডিএনসিসির ফেসবুক পেজেও একই ঘোষণা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন