আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ এএম
-
ছবি: সংগৃহীত
ঝিনাইদহে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের জোটসঙ্গী ১৪ দলকে নিষিদ্ধ, দলীয় পদে থাকা আওয়ামী লীগ এবং ২৪ সালে ডামি ভোটে অংশগ্রহণকারী আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে
ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্রজনতা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে মিছিলটি শহরের উজির আলী স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে চুয়াডাঙ্গা স্টান্ডে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্রনেতা নাইম মাহামুদ,সাজিদ শাহরিয়ার, সজিব আহমেদ
রিহান হোসেন,আব্দুল্লাহ আল মামুন,
আবু হুরায়রা সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, বাংলার মাটিতে আর আওয়ামী লীগ ও তাদের দোসরদের স্থান দেওয়া হবেনা।
কোনভাবেই ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত হতে দেওয়া হবেনা।
২৪ এর নির্বাচনে যারা ডামি এমপি ছিলো তাদেরকে কোনভাবেই আশ্রয় দেওয়ার সুযোগ নেই।
অনতিবিলম্বে ১৪ দলকে নিষিদ্ধ করে তাদের বিচারের দাবি জানান বক্তারা।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মুহুল সহ যারা এখনও নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করছেন তাদের প্রতিহত করারও হুশিয়ারি দেন তারা।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন