ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি: রিজভী
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ এএম
-
ছবি: সংগৃহীত
ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার, ৯ ডিসেম্বর রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, বিএনপিই পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে। বিএনপির অঙ্গীকার ফাঁপা নয়।
অন্যদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের প্রায় শতভাগ বিএনপির হাত ধরে হয়েছে। নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনে আসন কম পেলে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে। তবে জনগণ তা মেনে নেবে না।
সভায় সারা দেশ থেকে আগত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। গত ৭ নভেম্বর বিএনপির এই পরিকল্পনা বিষয়ক সভায় শুরু হয়।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন