খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় এতিমদের ছাগল সদকা দিলেন : মির্জা মোস্তফা জামান
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ এএম
-
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিক্ষার্থীদের মাঝে ছাগল সদকা দিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। সোমবার সন্ধ্যায় শহরের আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কওমি মাদরাসার এতিমখানায় এ সদকা দেওয়া হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মো. মুফতি নুর নবীর পরিচালনায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া কবরস্থান মসজিদে দোয়া মাহফিলে অংশ নিয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা মোস্তফা জামান বলেন, ‘বাংলাদেশের গর্ব, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা তাঁর আশু রোগমুক্তি কামনা করছি। দেশবাসীর প্রতিটি মুসলমানের কাছে তাঁর জন্য দোয়া চাইছি।’
তিনি আরও বলেন, ‘এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে এই সদকা ও দোয়া আমাদের জন্য বরকতের দ্বার খুলে দেবে। নেত্রীর অসুস্থতা সবার মনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এই আয়োজন সেই মানবিক অনুভূতিরই বহিঃপ্রকাশ।’
অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ডা. এম এ লতিফ, উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, সদস্য মো. আসলাম উদ্দিন, সহপ্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সদর উপজেলা বিএনপির নেতা আবু কায়েস ভূঁইয়া (কর্নেল), জেলা ড্যাবের সদস্য ডা. আব্দুল আজিজ, বিএনপি নেতা আশরাফুল ইসলাম ও মো. মাসুদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আকাশ খন্দকার, সদস্য আব্দুল হামিদ রানা, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং যুবনেতা সুরুজ্জামান, নাঈম ও পাপ্পু।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন