সংসদে ব্যবহৃত হেডফোনের দাম কত
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:১৪ পিএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হেডফোন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধীদলীয় এমপি মির আহমেদ বিন কাশেম। সংসদ চলাকালে অনেকেই দাবি করেছেন, তাদের হেডফোন সঠিকভাবে কাজ করছে না।
সংসদে ব্যবহৃত ‘Shure’ ব্যান্ডের হেডফোনটির ‘SRH240A’ মডেলের। ‘Shure’ একটি যুক্তরাষ্ট্রের কোম্পানি। এটি মাইক্রোফোন, ওয়্যারলেস অডিও সিস্টেম এবং হেডফোনের মতো অডিও প্রোডাক্টের জন্য বিখ্যাত।
ব্যান্ডটির অফিসিয়াল ওয়েবসাইটে ঘেঁটে দেখা যায়, ‘SRH240A’ মডেলের হেডফোনটির মূল্য ৬৯ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৮ হাজার ৪৫৭ টাকা (বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ডলার রেট অনুযায়ী)। ওয়েবসাইটটিতে দেওয়া ব্যান্ডটির অন্য মডেলের হেডফোনগুলোর মধ্যে এটাই সর্বনিম্ন দামের।
ব্যান্ডটির অন্য হেডফোনগুলোর মধ্যে রয়েছে, ‘AONIC 50 GEN 2’ মডেলের দাম ৩৮৯ মার্কিন ডলার, যা প্রায় ৪৭ হাজার ৭৫০ টাকা। ‘SRH840A’ মডেলের দাম ১৬৯ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ২০ হাজার ৭৩৭ টাকা। ‘SRH440A’ মডেলের দাম ১০৯ ডলার, যা প্রায় ১৩ হাজার ৩৭৪ টাকা। ‘SRH1540’ মডেলের দাম ৫০০ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৬১ হাজার ৩৭৫ টাকা। ‘SRH1840’ মডেলের দাম ৫৪৯ ডলার, যা প্রায় ৬৭ হাজার ৩৩২ টাকা।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সময় হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি মাইকে যান্ত্রিক ত্রুটিও দেখা দেয়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ মিনিটের বিরতি ঘোষণা করেন।
তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মাইকে সমস্যা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন জোহরের আজান দিচ্ছে। সংসদ অধিবেশন ২০ মিনিটের জন্য বিরতি দেওয়া হলো।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন