ডিজেল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১১:১৫ পিএম
-
ছবি: সংগৃহীত
রাজশাহীর বাঘায় ডিজেল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি স্বামী সুরুজ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে র্যাব-৪ ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর পল্লবী থানার মিরপুর-১২ লালডেগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২২ নভেম্বর) সকালে ৭ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সুরুজ হোসেন (৩২) বাঘা পৌরসভার চক নারায়ণপুর গ্রামের শহিদুল মাঝির ছেলে।
গত ১ নভেম্বর নিজ বাড়িতে স্ত্রী অনন্যা খাতুন মুন্নি (২৫)-এর শরীরে ডিজেল ঢেলে আগুন জালিয়ে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা প্রদ্যুৎ কুমার প্রামানিক বিষয়টি নিশ্চিত করেন।
বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, সুরুজ হোসেনকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। ১০ বছর আগে সুরুজ হোসেনের সঙ্গে অনন্যা খাতুন মুন্নির বিয়ে হয়। তাদের ২টি সন্তান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন