ইবিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচি
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৪:৫৫ পিএম
-
সিসিএন বিজি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের নিচে কুষ্টিয়া মেডিকেল কলেজ মেডিসিন ক্লাবের উদ্যোগে ও ইবির স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমা, গ্রীণ-ভয়েস ও তারুণ্যের সহায়তায় এ কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. একে এম মতিনুর রহমান।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ভারপ্রাপ্ত চীফ মেডিকেল অফিসার ডা: সিরাজুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান-সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে তারা মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন।
জানা যায়, কর্মসূচির মাধ্যমে চর্ম, মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপ, রক্তের শর্করা/সুগার পরীক্ষা, সাধারণ শারীরিক পরীক্ষা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য ও উপ-উপাচার্যের ব্লাড প্রেসার মেপে দেখা হয়।
মেডিসিন ক্লাবের সদস্য ডা. হাসান হোসেন বলেন,
মূলত আমাদের মেডিসিন ক্লাব ব্লাড নিয়ে কাজ করে।
সম্প্রতি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু হওয়ায় সেখানে রক্তের চাহিদা ব্যাপক বেড়েছে।
জরুরি মূহুর্তে অনেক অসহায় রোগীর ব্লাড দরকার হয়। এক্ষেত্রে ব্লাড নিয়ে আমরা খুব ভ্যাকেন্সি ফিল করতেছি। আজকের কর্মসূচি যা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচিতে ব্লাড ডোনেট করে যেভাবে শিক্ষার্থীরা মানবিকতার পরিচয় দিয়েছেন তা প্রশংসনীয়। আমি আশা রাখব যে আপনারা আমাদেরকে সর্বদা সাহায্য করবেন। আজকের কর্মসূচিতে হয়তো অনেকে উপস্থিত হতে পারেনি , তবে যারা ব্লাড ডোনেট করতে চান, তারা অবশ্যই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের মেডিসিন ক্লাবের রুমে ব্লাড ডোনেট করতে পারবেন।"
উদ্বোধনী বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে
উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই যৌথ আয়োজন দুই প্রতিষ্ঠানের মধ্যে মৈত্রী বন্ধন সুদৃঢ় করবে। এ জাতীয় কার্যক্রমের মধ্য দিয়ে
শিক্ষার্থীরা মানবসেবায় এগিয়ে আসতে, দেশ এবং জাতির প্রয়োজনে তাদের মেধা এবং মননের সংযোগ ঘটাতে পারে। এসময় এসকল কর্মসূচি অব্যাহত রাখার ও ইবি শিক্ষার্থীদের মধ্যেও একটি টিম গঠন করার পরামর্শ দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন