লক্ষ্মীপুরে বাজুস’র নির্বাচনে সিনিয়র জয়েন্ট সেক্রেটারী পদে প্রার্থী হচ্ছে অজয় রায়
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৭:৪৭ পিএম
-
সংগৃহীত
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে সিনিয়র জয়েন্ট সেক্রেটারী পদে প্রার্থী হতে যাচ্ছেন অজয় রায়। সোমবার বিকেলে জেলা বাজুসের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। নির্বাচন বোর্ডের সদস্য ওমর ফারুক তার হাতে মনোনয়নপত্র তুলে দেন।
অজয় রায় জেলা শহরের স্বর্ণকার সড়কের স্বর্ণালয় নামক জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। মনোনয়নপত্র সংগ্রহকালে তার সাথে জুয়েলারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অজয় রায় বলেন, বাজুসকে ব্যবহার করে কেউ যাতে কোন ব্যক্তিগত সুবিধা নিতে না পারে। সুযোগ সুবিধা নিবে সংগঠন।
উৎসবমূখর পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থী বেচে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের কর্মের বিচার আপনাদের উপর ছেড়ে দিলাম। আমাকে যোগ্য মনে করলে আমাকে সিনিয়র জয়েন্ট সেক্রেটারী পদে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন। আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন