ড্রেনে টয়লেটের সংযোগে বাধা, ব্যবসায়ীসহ ৪ জনকে মারধর
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৩:৩২ পিএম
-
সিসিএন বিজি
লক্ষ্মীপুর পৌরসভার ড্রেনের সঙ্গ টয়লেটের পাইপলাইন সংযোগে বাধা দেওয়ায় ব্যবসায়ী মো. আলীসহ ৪ জনকে মারধর করার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন মাকসুদুর রহমান মাকসুদ ও তার ভাই জাহিদুল ইসলাম জাহিদ। রোববার (১৬ আগস্ট) বিকেলে ভুক্তভোগী আলী তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত মাকসুদ ও জাহিদ লক্ষ্মীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড সমসেরাবাদ এলাকার মৃত সফিকুল ইসলামের ছেলে। ভুক্তভোগী আলী একই এলাকার মৃত মন্তাজুর রহমানের ছেলে ও পেশায় ব্যবসায়ী।
থানা পুলিশ ও অভিযোগ সূত্র জানায়, আলী ও অভিযুক্তরা প্রতিবেশী। অভিযুক্তরা জোরপূর্বক আলীর জমিতে টয়লেট স্থাপন করে। সেই থেকে তাদের সঙ্গে বিরোধ চলে আসছে। ওই টয়লেটের ময়লা পানি চলাচলের রাস্তায় এসে বিঘ্ন ঘটনায়। শনিবার (১৫ আগস্ট) দুপুরে মাসুদরা টয়লেটের পাইপলাইন পৌরসভার সঙ্গে সংযোগ দেওয়ার চেষ্টা করে। এতে বাধা দেওয়া মাকসুদ ও তার ভাই জাহিদ ক্ষিপ্ত হয়ে আলী, তার ছেলে মো. ফয়সাল ও মেয়ে ফারজানার ওপর হামলা করে। এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে তাদেরকে জখম করা হয়। এ ঘটনায় আলী সদর থানায় মাকসুদ ও জাহিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
মো. আলী বলেন, ভালো কাজে বাধা দেওয়ায় মাসুদ ও তার ভাই জাহিদ আমাদের ব্যাপক মারধর করেছে। আমার মেয়ের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। আমার ছেলেকে এলোপাতড়ি কিল-ঘুষি মেরেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে মাকসুদুর রহমান মাকসুদ বলেন, আলী ও তার ছেলে মেয়েসহ ৬জন আমার ভাইয়ের ওপর হামলা করে। এ ঘটনায় পরে ধস্তাধস্তি হয়। এছাড়া ড্রেনের সঙ্গে কোন পাইপলাইন সংযোগ দেওয়া হয়নি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম বলেন, ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছেন শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন