মির্জা ফখরুলের আসনে লড়বেন হিরো আলম
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৫:৩৭ পিএম
-
সংগৃহীত
বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিত্ব ও দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন। এর পাশাপাশি তাঁর সংসদীয় আসনটিও শূন্য হয়েছে। ফলে আসনটিতে শিগগিরই উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।
এই উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন হিরো আলম। তিনি জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
হিরো আলম বলেন, এর আগে তিনি সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে মির্জা ফখরুলের আসনটি শূন্য হওয়ার বিষয়টি আগে জানলে তিনি সাতক্ষীরায় প্রার্থী হওয়ার ঘোষণা দিতেন না।
তিনি বলেন, ‘আমার এলাকার লোকজন বলছেন, আমি বগুড়ার ছেলে, আমি যেন উত্তরাঞ্চলেই থাকি। এই চিন্তা থেকেই আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হব।’
এর আগেও বিভিন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন হিরো আলম। এবার ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হওয়ার ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে উপনির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাইসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তাই নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া শেষ হওয়ার পরই হিরো আলমের প্রার্থিতা চূড়ান্ত হবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন