মৃত্যুর ২ দিন পর কবরের পাশে ওঝা, ‘জীবিত করার’ দাবিতে ঝাড়ফুঁক!
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৩:৫৪ পিএম
-
সংগৃহীত
সাপের কামড়ে মৃত্যুর ২ দিন পর কবরের পাশে ঝাড়ফুঁক করছে ওঝা। সম্প্রতি টাঙ্গাইলের সখীপুর উপজেলার চতলবাইদ এলাকায় এমন ঘটনা ঘটেছে।
সাপের কামড়ে হাসনা আক্তার নামে এক নারী মারা যান। বিষধর সাপের কামড়ে মৃত্যুর পর ওই নারীকে স্বাভাবিক নিয়মেই দাফন করা হয়। কিন্তু মৃত্যুর দুই দিন পর এক ওঝা এসে দাবি করেন তিনি তাকে জীবিত করতে পারবেন এবং কবরের পাশে বসে তন্ত্রমন্ত্র ও ঝাড়ফুঁক শুরু করেন।
এই অলৌকিক দাবি ও দৃশ্য দেখতে স্থানীয় মানুষের মধ্যে তীব্র কৌতুহলের সৃষ্টি হয়।
তবে সচেতন মহলের দাবি এটি মূলত অন্ধবিশ্বাস ও অসচেতনতা থেকে সৃষ্ট একটি কুসংস্কার। চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, মৃত্যুর পর কোনো মানুষের পক্ষে ঝাড়ফুঁক বা অন্য কোনো উপায়ে জীবিত হওয়া অসম্ভব।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন