লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৬:৫০ পিএম
-
সিসিএন বিজি
লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির শিক্ষার্থীদের মাঝে এক হাজার ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে শাহজালাল ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ব্যানারে এ আয়োজন করা হয়।
শাহজালাল ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী আবু সাঈদ।
বিশেষ অতিথি ছিলেন পৌর শহীদ স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী, শাহজালাল ব্যাংক রামগঞ্জ শাখার ব্যবস্থাপক শেখ মনির উদ্দিন আহমেদ, ব্যবসায়ী আহসান উল্যাহ, জহির উদ্দিন, মো. জাহাঙ্গীর, যুব প্রতিনিধি শাহাদাত যুবায়ের, ছাত্র প্রতিনিধি ইয়াছিন বাবলু ও আরমান হোসেন কিরন প্রমুখ।
শাহজালাল ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আমরা প্রতিবছর গাছের চারা বিতরণ করে আসছি। এর ধারাবাহিকতায় এবারো শিক্ষার্থীদের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা পেয়ে শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন