নরসিংদীতে নিরাপদ খাদ্য আইনে তিশা বেকারিকে ১ লাখ টাকা জরিমানা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম
-
সিসিএন বিজি
নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচরের তিশা বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানে দেখা যায়, পণ্যের মোড়কে উপাদান হিসেবে বাটার ও গুঁড়া দুধের উল্লেখ থাকলেও উৎপাদন প্রক্রিয়ায় এসব উপাদানের বাস্তব অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া প্রতিষ্ঠানটির উৎপাদন পরিবেশ ছিল অপরিষ্কার ও অস্বাস্থ্যকর।
নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মামলায় প্রসিকিউশন দাখিল করেন নরসিংদী নিরাপদ খাদ্য অফিসের নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজিয়া হক।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন