নীলফামারীতে ১১ দলীয় ঐক্যের বিশাল মিছিল ও সমাবেশ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৮:২৪ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
শহিদুল ইসলাম ঐতিহাসিক গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। বুধবার (৫ আগস্ট) বিকেলে নীলফামারী বড় বাজার ট্রাফিক মোড় থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপস্থিত ও বক্তাবৃন্দ নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সভাপতিত্বে এবং শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে প্রধান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী (সংসদ সদস্য, নীলফামারী-৩) হাফেজ আব্দুল মুনতাকিম (সংসদ সদস্য, নীলফামারী-৪) মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু (জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নীলফামারী পৌরসভার মেয়র প্রার্থী) অ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ (সেক্রেটারি, শহর জামায়াত) সেলিম উদ্দিন (জেলা সভাপতি, ইসলামী ছাত্রশিবির) আব্দুল মজিদ (জেলা আহ্বায়ক, এনসিপি) সমাবেশের মূল বক্তব্য সমাবেশে বক্তারা অত্যন্ত কঠোর ভাষায় 'জুলাই সনদ' বাস্তবায়নের দাবি জানান।
তাঁরা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব: ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের দুই বছর অতিবাহিত হলেও রাজনৈতিক দলগুলোর উদাসীনতায় এখনো 'জুলাই সনদ' বাস্তবায়িত হয়নি।
সংঘাতের আশঙ্কা, রক্ত দিয়ে অর্জিত জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি জাতির সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাদের এই সিদ্ধান্ত ও পিছুটান দেশকে এক গভীর সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন