লক্ষ্মীপুরে ১১দলীয় জোটের গণমিছিল
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের উত্তর স্টেশন আফনান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ স্টেশনের মাসরুর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি আবু খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, এনসিপির জেলা সদস্য সচিব অ্যাডভোকেট শামসুজ্জামান সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা সহ-সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা কর্মপরিষদ সদস্য ফারুক হোসাইন নূর নবী, আব্দুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান সহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, এ গণঅভ্যুত্থান বাংলাদেশের জনগনের। এটা কোন দলের, কোন ব্যক্তির কিংবা কোন গোষ্ঠীর নয়। জামায়াত মনে করে না এটা জামায়াতের। এখানে শহীদ হয়েছে রিকশাওয়ালা, জেলে, শ্রমিক, এমনকি অসংখ্য শিশু শহীদ হয়েছে।
আমরা দেখতাম আওয়ামী লীগ মনে হয় মুক্তিযুদ্ধের এজেন্সি তারা নিয়েছে। আজকেও যদি কেউ মনে করে আমরা এ জুলাইয়ের এজেন্সি, এটা মোটেও ঠিক হবে না।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন