লক্ষ্মীপুরে হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৭:৪২ পিএম
-
সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও ওষুধ রাখাসহ বিভিন্ন অভিযোগে লক্ষ্মীপুরে একটি হাসপাতালসহ দুটি প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে মিলেনিয়াম হসপিটালকে এক লাখ টাকা এবং ট্রাস্ট মেডিকেল সার্ভিসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৩ আগস্ট) দুপুরে শহরের রামগতি সড়কে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্টেট সোহানা খন্দকার।

অভিযানে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার নাহিদ রায়হানসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লাইসেন্স বিহীন, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বিভিন্ন হাসপাতালসহ ডায়াগনস্টিক সেন্টার দিয়ে কর্তৃপক্ষ কার্যক্রম চালিয়ে আসছে। এনএসআই’র তথ্যের ভিত্তিতে শহরের কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করে প্রাশসন। এসময় মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং ফার্মেসীতে মেয়াদোত্তীণ ওষুধ পাওয়ায় মিলেনিয়াম নামে একটি প্রাইভেট হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় আবাসিক ভবনের ডায়াগনস্টিক সেন্টার স্থাপন, রেজিষ্ট্রেশন ছাড়া ডেঙ্গু টেস্টের কীট রাখা ও পুরনো এক্সরে মেশিনে রোগীর পরীক্ষা-নিরীক্ষা করার দায়ে ট্রাস্ট মেডিকেল সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহানা খন্দকার জানান, অভিযানের সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েচে। সুস্থ্য-সুন্দর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন