বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবন, ভিডিও ভাইরাল
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১০:১৭ এএম
-
সিসিএন বিজি
লক্ষ্মীপুরের রামগঞ্জে এক বিএনপি নেতার গাঁজা ও ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রোববার (২ আগস্ট) সন্ধ্যায় ৩৫ সেকেন্ডের ভিডিওটি প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে মোবাইলফোন নাম্বার বন্ধ করে গা-ঢাকা দিয়েছেন ওই বিএনপি নেতা।
ভিডিওটিতে দেখা যায়, বিএনপি নেতা সিগারেটের ভেতরে গাঁজা ঢুকাচ্ছেন। পরে গাঁজা ভর্তি সিগারেট রেখে তিনি ইয়াবা সেবন করছিলেন। অভিযুক্ত বিএনপি নেতার নাম মিরন জমাদ্দার। তিনি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও পেশায় চা দোকানি।
বক্তব্য জানতে বিএনপি নেতা মিরন জমাদ্দারের মোবালফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। এতে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ ভূঁইয়া বলেন, মিরন জানিয়েছেন, ঘটনাটি আওয়ামী লীগ সরকারের আমলের। তখন তিনি পরিস্থিতির শিকার হয়ে আওয়ামী লীগের লোকজনের প্ররোচনায় মাদক সেবন করেছেন। এখন রাজনৈতিক কোন্দল থেকে ভিডিওটি সামনে এসেছে।
তিনি আরও বলেন, মিরন মাদকের বিরুদ্ধে আমাদের সঙ্গে কাজ করে আসছেন। কিছুদিন আগেও তিনি কয়েকজন মাদকসেবীকে ধরিয়ে দিয়েছেন। তিনি ওয়ার্ড বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। তিনি এখন আর মাদক সেবন করেন না, ভিডিওটি আগের। তিনি এখন মাদকের বিরুদ্ধে কাজ করছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আমি ছুটিতে আছি। ভিডিওটি নজরে এসেছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। আজও অভিযান চালানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন