কুরআনে হাফেজ হলেন ৮ বছরের আব্দুর রহমান
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০১:৩৮ পিএম
-
সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে আব্দুর রহমান নামে ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থী কুরআনে হাফেজ হয়েছেন। ৩০ পারা কুরআন মুখস্ত করতে তার এক বছরেরও কম সময় লেগেছে।
আব্দুর রহমান কমলনগর উপজেলার করুনানগর এলাকার কৃষক আবুল কালামের ছেলে ও হাজিরহাট আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের হিফয বিভাগের ছাত্র।
আব্দুর রহমান বলেন, আমার বাবার স্বপ্ন ছিলো আমাকে হাফেজ বানাবেন। তাই আমাকে মাদ্রাসায় হিফ্জ বিভাগে ভর্তি করেন। স্বপ্ন পূরণে আমি মনোযোগী ছিলাম। হাফেজ হতে শিক্ষকরাও আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমি ‘বড় হয়ে যেন বড় আলেম হতে পারি, সবাই দোয়া করবেন।’
পরিবার ও মাদ্রসা সূত্র জানায়, ২০২৬ সালের জানুয়ারি মাসে আব্দুর রহমান আল ইহদা ইসলামিক ইন্সটিটিউট মাদ্রাসার হিফ্জ বিভাগে ভর্তি হয়। এরআগে সে আরেকটি মাদ্রাসার হিফয বিভাগে ৬মাসের মতো পড়ে ১৫পারা কুরআন মুখস্ত করে। পরে সেখান থেকে এ মদ্রাসায় নিয়ে আসা হয়ে তাকে। এখানেই বাকি ১৫ পারা মুখস্ত করেছে। এতে এক বছরেরও কম সময়ে সে কুরআনে হাফেজ হয়।
আব্দুর রহমানের বাবা আবুল কালাম বলেন, আমার দুই ছেলে। দুজনকেই হাফেজ বানানোর স্বপ্ন ছিলো। কিন্তু বড় ছেলেকে পারিনি। সে জেনারেলে পড়ছে। আর ছোট ছেলে হাফেজ হয়েছে। এতে আমি অত্যান্ত খুশি। আশা করি সে একজন ভালো মানুষ হবে। একজন বড় আলেম হবে।
আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারহান সাকিব জায়েদ বলেন, মাত্র ৮ বছ বয়সে আমাদের মাদ্রসার ছাত্র আব্দুর রহমান কুরআনে হাফেজ হয়েছে। এটি আমাদের জন্য আনন্দের। সে যথেষ্ট নম্র ও ভদ্র এবং পরিশ্রমী। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার পুরো জীবন কুরআন অনুযায়ী পরিচালনার তৌফিক দান করেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন