নরসিংদীতে নানা অনিয়মের দায়ে বিউটি পার্লারকে জরিমানাh
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১১:২৮ এএম
-
নরসিংদী জেলার উপজেলা মোড় এলাকায় অবস্থিত Lady Zone Beauty Parlour-এ পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ট্রেড লাইসেন্স হালনাগাদ না রাখা, একাধিক প্রসাধনী পণ্যে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং কয়েকটি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া একাধিক পণ্যে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না এবং কয়েকটি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করা হচ্ছিল।
এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলায় মোট ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
মামলায় প্রসিকিউশন দাখিল করেন এসআই মো. মান্নান।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া চৌধুরী।
অভিযান শেষে সংশ্লিষ্টদের সঙ্গে মানবিক আচরণপূর্বক প্রচলিত আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
(শান্ত বণিক, নরসিংদী)
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন