আগুনে পুড়ে ছাই জেলে পরিবারের স্বপ্ন
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এরসঙ্গে পুড়ে ছাই হয়ে গেছে জেলে আক্তার হোসেন ও গৃহপরিচারিকা শাহানুর আক্তারের স্বপ্ন।
মঙ্গলবার (২১ জুলাই) মধ্যরাতে উপজেলার চরফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকার খলিল মিস্ত্রি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন মুহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে। এরআগেই ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও হাঁস-মুরগিসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারটি প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শাহানুর আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, স্বামী-স্ত্রী দু’জন হাঁড়ভাঙা খাটুনি খেটে একটু একটু করে ঘরটি সাজিয়ে তুলেছেন। স্বপ্ন দেখেছেন তাদের সামনের দিনগুলো ভালোভাবে কাটাবেন। কিন্তু একই মুহুর্তের আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। তার সন্তান এবং তার পড়নের কাপড়টুকু ছাড়া আর কিছুই রক্ষা হয়নি। এখন তারা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
শরীফুল ইসলাম নামে এক প্রতিবেশী বলেন, শাহানুর মানুষের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। আর তার স্বামী আক্তার নদীতে মাছ ধরেন। ঘটনার সময় আক্তার নদীতে ছিলেন। আগুনে ঘরটি পুড়ে গিয়ে অভাবী সংসারটি এখন আরও অভাবী হয়ে গেলো। তাদের জমানো টাকাগুলো পুড়ে ছাই হয়ে গেছে।
কমলনগর উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার লিডার প্রণব বড়ুয়া বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের নগদ টাকা পুড়ে গেছে। সব মিলিয়ে তাদের প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন