লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উৎসব
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রথযাত্রা উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন বিভিন্ন বয়সী ভক্ত-পুণ্যার্থীরা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে আয়োজিত আলোচনা সভায় লক্ষ্মীপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ সখাবেশ বলরাম গোপাল দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে রথযাত্রার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু।
এদিকে রথযাত্রায় নারী-পুরুষ ও শিশুরা শাড়ি, ধুতি, পাঞ্জাবি, ফতুয়াসহ নানা রঙের ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে শহরের সড়কগুলো। অন্যদিকে শহরের শ্যামসুন্দর জিউর আখড়া থেকেও পৃথক একটি রথ বের করা হয়। সেটিও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজকরা জানান, রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দিরে ৯ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামী ২৪ জুলাই বিকেল ৩টায় উল্টো রথের শোভাযাত্রার মধ্য দিয়ে এবারের উৎসবের সমাপ্তি ঘটবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন