লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১১:৫১ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রতিবাদসহ আইসিটি ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাট সড়ক ও রামগতি উপজেলায় এ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।
মিছিলগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলো প্রতিবেদকের হাতেও এসেছে। লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জায়েদ ইবনে মিরাজের ব্যানারে সদর উপজেলার মজুচৌধুরীর হাট সড়কে ১০-১২ জন নেতাকর্মী মিছিল করেন। এছাড়া রামগতি উপজেলায় প্রত্যন্ত এলাকায় উপজেলা ও কলেজ ছাত্রলীগের ব্যানারে মিছিল করা হয়।
ভিডিওগুলোতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠে আরেকবার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ’ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। এছাড়া ব্যানারে লেখা ছিল ‘গোপালগঞ্জে গণহত্যার বিচার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ বিচারের রায় ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনাল’ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, মিছিলের বিষয়টি শুনেছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, প্রত্যন্ত অঞ্চলে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করেছে। ঘটনাটি ঘটেছে সকালে। তাদেরকে গ্রেপ্তারে আমরা কাজ করছি।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন