তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিয়েছে বিএনপি অথচ একটি দল এনিয়ে স্টান্ডবাজি করছে
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা মহা পরিকল্পনা নিয়ে বিএনপি বহুদিন ধরে কাজ করছে। বর্তমান সরকার এ নিয়ে অনেক দুর এগিয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী সংসদে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে কথা বলেছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিএনপি সরকারের নির্বাহী ইশতেহারের একটি অংশ। সেই ইশতেহারের অংশ হিসেবে যখন বিএনপি সরকার কাজ করছে, ঠিক সে সময়ে ক্রেডিট নেওয়ার জন্য জামায়াত সহ ১১ দল আন্দোলনে নেমেছে।
তিনি শুক্রবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দোসীমানা এলাকায় পঞ্চগড় গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপি কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে বলে প্রতিমন্ত্রী আরো বলেন, তিস্তা নিয়ে বিএনপি যখন কাজ শুরু করর তখন তাদের কোনো অস্তিত্ব ছিল না, এই তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্ন ছিল না, কোনো কথাও ছিল না, তাই স্ট্যান্টবাজির রাজনীতি দিন আর বাংলাদেশে চলবে না। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে বিএনপি। বিএনপি'র বর্তমান চেয়ারম্যান এর আগে লন্ডন থেকে এই সংগ্রামে যুক্ত হয়েছিলেন। অচিরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং তা বাস্তবায়ন হবে।
তিনি আরো বলেন, প্রতি বছর দেখা যায় বাজেট পাস হবার পরে দ্রব্যমূল্য বেড়ে যায়। চাল, ডাল সয়াবিন তেল সহ অন্যান্য পন্যের। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর তা আর হয়নি।
এদিকে প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড়ের ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে এবং আপামর জনসাধারণের দাবীর প্রেক্ষিতে এই পঞ্চগড় গেট নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নীলফামারী জেলার ডোমার উপজেলা হতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রবেশপথে দেবিগঞ্জ ডোমার সড়কের দোসীমানা এলাকায় জেলা পরিষদের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের আওতায় ৩০ লক্ষ টাকা ব্যায়ে পঞ্চগড় গেট নির্মাণ করছে মের্সাস মিডল্যান্ড কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন