বিমানের ভেতরে মিলল ৪৫ কোটি টাকার স্বর্ণ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট থেকে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এর আগে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এভসেক ও কাস্টমস হাউসসহ বিভিন্ন সংস্থার অভিযান চালায়।
এ ঘটনার বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কামরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন