দিনাজপুর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ, ৪ জন আটক
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
-
ছবি: সংগৃহীত
দিনাজপুর সদর উপজেলার বনতারা-গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪ জনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
বুধবার (২৪ জুন) ভোর ৬টার দিকে সীমান্ত বনতারা গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করে আনসার ও ভিডিপির কাছে হস্তান্তর করা হয়।
খবর পেয়ে ২৯ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তাদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান জানান, আটক ৪ জনের মধ্যে তিন জন পুরুষ ও একজন নারী।
প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বাড়ি নড়াইল জেলায়। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে তারা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরে সেখান থেকে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশে ফেরার সময় বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় স্থানীয়দের হাতে আটক হন।
আটক ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আকুববর মোল্লা, তার স্ত্রী জাহানারা বেগম, তাদের ছেলে বোরহান মোল্লা এবং আকুববর মোল্লার ভাই রমজান মোল্লা। উভয়ের বাড়ি নড়াইল জেলার কালিয়া পৌরসভা এলাকায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন