নরসিংদী জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০২:৫৪ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নরসিংদীতে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও অপরাধ দমনে করণীয় নির্ধারণে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।
সভায় নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক উপস্থিত থেকে জেলার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন। অপরাধীদের আইনের আওতায় আনা এবং অপরাধ প্রবণতা হ্রাসে পুলিশের গৃহীত কার্যক্রম ও বর্তমান কর্মপরিকল্পনার বিষয়ে তিনি আলোকপাত করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির মানোন্নয়ন ও নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা সভায় তাদের নিজ নিজ দপ্তরের কর্মপরিকল্পনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং তা নিরসনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন