নরসিংদীতে বেকারিতে ইউরিয়া সার ব্যবহার: ৫০ হাজার টাকা জরিমানা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১১ জুন ২০২৬, ১২:১৪ পিএম
-
ছবি: সংগৃহীত
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর ইটাখোলা মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ইউরিয়া সার ব্যবহারসহ বিভিন্ন অপরাধে ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশনা মোতাবেক আজ বুধবার (১০ জুন) এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ইটাখোলা মোড় সংলগ্ন একটি বেকারিতে খাদ্যপণ্য প্রস্তুতের কাজে ইউরিয়া সার ব্যবহারের ঘটনা হাতেনাতে ধরা পড়ে। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই বেকারিতে ব্যবহৃত প্রায় ৮০ লিটার নিম্নমানের ও পুরোনো খাদ্য প্রস্তুতকারী তেল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।
একই অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ছয়টি মামলায় চার হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী একটি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে মোট আটটি মামলায় ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিফ ও আসাদ অভিযানে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন