মেহেরপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত্যু
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে টায়ার চুরির অভিযোগে গণধোলাইয়ের শিকার হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বামন্দী এলাকার জামান ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি পাবনা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বামন্দী বাজারের ‘খোকন এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে তালা ভেঙে ৫ সদস্যের একটি চোরচক্র টায়ার চুরির চেষ্টা করে। এ সময় সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য দেখে দোকান মালিকের ভাতিজা তুষার একজনকে হাতেনাতে ধরে ফেলেন। চক্রের অন্য সদস্যরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে ধাওয়া খেয়ে বাকিরা পালিয়ে গেলেও দোকান থেকে প্রায় ৩ লাখ টাকার টায়ার নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগীদের।
এদিকে, উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং চোরচক্রের বাকি সদস্যদের আটকে অভিযান শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন