রংপুরে সামরিক কমব্যাট পিস্তলসহ দুই যুবক গ্রেফতার
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১১:৩৭ পিএম
-
ছবি: সংগৃহিত
রংপুরে রাকিবুল ইসলাম তুষার ও রাকিব হাসনাইন নামে দুই যুবককে সামরিক কমব্যাট পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার(১৭ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় নগরীর পার্কের মোড় থেকে তাদেরকে গ্রেফতার করে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান আলী।
ওসি জানান, তাদের কাছে সামরিক কমব্যাট পিস্তল (Military Combat Pistols) পাওয়া গেছে। এই সামরিক কমব্যাট পিস্তল বলতে সাধারণত সেইসব পিস্তলকে বোঝানো হয়, যা বিশ্বের বিভিন্ন সামরিক বাহিনী তাদের স্ট্যান্ডার্ড সাইডআর্ম (sidearm) বা ব্যক্তিগত ব্যবহারের অস্ত্র হিসেবে ব্যবহার করে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কি উদ্দেশ্য এবং তাদের কি পরিচয় সেগুলো জানার চেষ্টা চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন