দিনাজপুরের কাহারোলে অ্যাম্বুলেন্স-লরি সংঘর্ষে আহত ৩
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৫ মে ২০২৬, ১২:০৫ পিএম
-
ছবি: সংগৃহীত
দিনাজপুরের কাহারোল উপজেলায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের ১৬ মাইল এলাকায় একটি অ্যাম্বুলেন্স ও তেলবাহী লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টা। কাহারোল উপজেলার ১৬ মাইল এলাকা, আনাম জুট প্রোডাক্টস লিমিটেডের সামনে, দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই এলাকায় পঞ্চগড়গামী একটি তেলবাহী লরির সাথে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা যাত্রীদের মধ্যে তিনজন আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনার ফলে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানগুলো রাস্তা থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন