টিটন হত্যাকাণ্ডের ছায়া তদন্ত করছে র্যাব
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০২ মে ২০২৬, ০৩:২৫ পিএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর নিউমার্কেট এলাকায় টিটন হত্যাকাণ্ডের মামলার ছায়া তদন্ত করছে র ্যাব। সংস্থাটি জানিয়েছে, প্রত্যকটি ঘটনার ছায়া তদন্ত করা হয়। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
শনিবার দুপুরে রাজধানীর কাওরানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালকউইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজধানীর ডেমরা এলাকা হতে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে থানা হতে লুট হওয়া ২ সেট হ্যান্ডকাপ, ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, অ্যামোনিশন, মাইক্রোবাস, র্যাবের কটি ও ওয়াকিটকি সেটসহ ২ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন