‘ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি’
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০২ মে ২০২৬, ১২:০৭ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি: ভোটের কালি মোছার আগেই বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি।
খায়ের ভূঁইয়া বলেন, আমাদের সরকারের মাত্র ৭২-৭৩ দিন হয়েছে। এরমধ্যে আমরা (বিএনপি) নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। ভোটে কালি মোছার আগেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। কৃষকদেরকে কৃষক কার্ড, মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে বেতন ভাতা দেওয়া শুরু হয়েছে। খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা শ্রমিকদলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। জেলা শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করে। সমাবেশ শেষে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, আন্দোলন সংগ্রামে শ্রমিক দল আমাদের পাশে ছিল। যতটুকু সম্ভব আমাদের পাশে দাঁড়িয়েছে। অনেক অবদান রেখেছে। দুর্দিনে আমাদের সাথে কাজ করেছে। আমাদের কারো কারণে যেন বিএনপির ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেশ চালানো খুব কঠিন ব্যাপার। তেল সংকটের কারণে অনেকে চেয়েছে তেল নিয়ে অপরাজনীতি করে বিএনপিকে বেকায়দায় ফেলার। আল্লাহর অশেষ রহমতে আমরা তা মোকাবেলা করতে সক্ষম হয়েছি।
জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেলের নেতেৃত্বে সমাবেশ ও র্যালিতে জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু ও বিএনপি নেতা রাব্বি এলাহী জহিরসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন