শ্রমিক দিবসে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যাালি
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০১ মে ২০২৬, ১২:৪৭ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয় শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোমিন উল্যাহ পাটওয়ারী, সহ সভাপতি আবুল কায়ের মিয়া, সেক্রেটারি মমিনুল হক ও জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবুল বাশার প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকদের ঘামের টাকায় রাষ্ট্রের চাকা ঘুরছে কিন্তু শ্রমিকরা সব জায়গায় অবহেলিত৷ শ্রমিক তার মৌলিক অধিকার বঞ্চিত, অথচ এ বিষয়ে রাষ্ট্র কোন পদক্ষেপ নেয় না। শ্রমিক দিবস আসলে আমরা সকলেই শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলি, কিন্তু আজ পর্যন্ত শ্রমিকদের যথাযথ অধিকার দেওয়া হচ্ছে না।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন