চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম
-
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দেয়াল ধসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে শিকলবাহার ইউনিয়নের পুলিশ বিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত দেলোয়ারা বেগম (৬০) মাস্টার হাট এলাকার ফজল আহমেদের স্ত্রী।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরল আলম আশেক বলেন, কর্ণফুলীর পুলিশ বিট শিকলবাহা এলাকায় অতিবৃষ্টির ফলে রাস্তার পাশের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এতে দেলোয়ারা বেগম চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন