নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ১৫৫ বস্তা চোরাই জিরা উদ্ধার, আটক ২
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:১০ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভারতে উৎপাদিত চোরাইপথে আনা ১৫৫ বস্তা জিরা ও একটি ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) জেলার রায়পুরা উপজেলার গোকুলনগর এলাকায় লাল মিয়া পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল একটি ট্রাকে বিশেষ কৌশলে পাথরের খোয়ার নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ জিরা উদ্ধার করে। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-১৮-২০৩৯। উদ্ধারকৃত জিরার পরিমাণ ১৫৫ বস্তা, যার মোট ওজন ৪ হাজার ৬৫০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৯০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, আয়নাল ফকির ওরফে সাগর (৩৮), বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দাবারিয়া গ্রামে এবং শাহিন মোল্লা (৩৩), একই উপজেলার বংলা প্রসাদ গ্রামের বাসিন্দা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন