পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পঞ্চগড় প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সোমবার সকালে পঞ্চগড়ের শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,হাম-রুমেলা টিকা নিয়ে আমরা ব্লেইম গেইম খেলতে চাই না আমরা এটা বলবো না বিগত সরকারের ব্যর্থতা। নিয়মিত টিকা না নেয়ার প্রবণতা থেকে হামের এই প্রাদুর্ভাব ছড়িয়েছে। আমরা আমাদের শিশুদের রক্ষা করার জন্য জাতীয়ভাবে অঙ্গীকারবদ্ধ। গুজবে কান না দিয়ে হামের উপসর্গ দেখা দিলেই হাসপাতালে ভর্তি করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শিশুদের সুরক্ষার জন্য কোন কমতি করবে না।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস,সিভিল সার্জন মিজানুর রহমান সহ স্বাস্থ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরু হওয়া হাম-রুবেলা ক্যাম্পেইনে পঞ্চগড়ে এক লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে টিকা দেয়া হবে। জেলার পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভায় এক হাজার ১০৯টি কেন্দ্রের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে। এসব কেন্দ্রে কাজ করবে ১৪৩ জন টিকাদান কর্মী। লক্ষ্যমাত্রা অনুযায়ী কোন শিশু যেন বাদ না পড়ে সেজন্য ২৬৪টি অতিরিক্ত টিম কাজ করবে এই ক্যাম্পেইনে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন