বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম
-
ছবি: সংগৃহিত
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ জন। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জনের মরদেহ করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
বিস্তারিত আসছে...
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন