অন্যায়কারী দলীয় হলেও শাস্তি পেতে হবে: সংষ্কৃতি মন্ত্রী
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম
-
ছবি: সংগৃহীত
সংষ্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘আমাদের দলের কোনো লোকও যদি অন্যায় করে, তাকে শাস্তি পেতে হবে।
সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করা হবে এবং অন্যায়ের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে’।
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় আমিনুর রহমান কলেজ প্রাঙ্গণে শনিবার (১১এপ্রিল) বিকেলে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. শাহনুর জামান, আমিনুর রহমান কলেজের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান কাবুল, জেলা বিএনপির সদস্য মৈমুর আলী মৃধা, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান এবং কলেজ পরিচালনা পর্ষদের সদস্য জিয়াউল হক বাচ্চু। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন