চট্টগ্রামে দুই গ্রুপের গোলাগুলি
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৮ এএম
-
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের স্কুল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্যমতে, মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির মোর্শেদ খান ও সোবাহন গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে অনেকে আহত হয়েছেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান কালবেলাকে বলেন, পুরোনো দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন