সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের আটক
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১২:৪০ পিএম
-
ছবি: সংগৃহীত
আজ সোমবার প্রথম প্রহরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ওই এলাকার ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে আফজাল নাছেরকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল ইসলাম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে জানান, আফজাল নাছেরকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত সময়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) কর্মরত ছিলেন।
তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন