লক্ষ্মীপুরে নদীর পাড়ে অজ্ঞাত যুবকের মরদেহ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৭ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) বিকেল ৪ টার দিকে উপজেলার চরফলকন ইউনিয়ন পরিষদ এলাকায় নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
এদিকে মরদেহের পরিচয় শনাক্তে কমলনগর থানার ফেসবুক পেইজে ছবি দিয়ে প্রচার করা হচ্ছে। একইভাবে ফেসবুক ব্যবহারকারী অনেকেই ছবিগুলো দিয়ে মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা করছেন।
স্থানীয়রা জানায়, জোয়ারের পানিতে মরদেহটি ঘটনাস্থলে ভেসে এসেছে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এসময় উৎসুক জনতা মরদেহটি দেখতে ঘটনাস্থলে ভিড় জমায়। তবে কেউ তাকে চিনতে পারেনি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, ঘটনাস্থলে অজ্ঞাত পুরুষের মরদেহ ভেসে এসেছে। তবে তার পরিচয় জানা যায়নি। আশপাশের কেউ তাকে চেনে না। তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন