নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৭:০১ পিএম
-
ছবি: সংগৃহীত
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী শহরের বিলাসদী জিরো পয়েন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও রেলওয়ে পুলিশ জানায়, সকালে ওই যুবক রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন গণমাধ্যম কে জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে বিষয়টি পিবিআই নরসিংদীকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন