হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম
-
ছবি: সংগৃহীত
হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে তাকে অসুস্থ অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত রাসেল মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে।
কারা সূত্র জানায়, রাসেল মিয়া একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। চলতি বছর ৫ জানুয়ারি আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। গত কয়েকদিন থেকে তার জ্বর ছিল। কারাগারের হাসপাতালে সে চিকিৎসাধীন ছিলো। বুধবার সকালে রাসেল বাথরুমে পড়ে যান। এসময় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ কারাগারের জেলার মো. বিল্লাল মিয়া জানান, রাসেল সকালে বাথরুমে গিয়ে পড়ে যান। প্রাথমিকভাবে কারাগারের চিকিৎসকরা ধারণা করছেন হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন