দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুল ছুটি ঘোষণা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০২:০৪ পিএম
-
ছবি: সংগৃহীত
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুল আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে ছুটি ঘোষণা করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজানে ঢাকাসহ দেশের বড় শহরে জনজট কমানো এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, যে সরকার ঘোষিত ঈদের ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
একই সঙ্গে মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, ছুটির সময়ও নির্ধারিত পরীক্ষাগুলো পূর্বঘোষিত শিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরণের কোচিং সেন্টারের কার্যক্রমও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন