আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কার্যালয় উদ্বোধন
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১২:৪৫ পিএম
-
ছবি: সংগৃহীত
আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কার্যালয় উদ্বোধন
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রামের আনোয়ারা উপজেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) আনোয়ারা সদরস্থ নেওয়াজ ভবনের চতুর্থ তলায় ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন সরওয়ার জামাল নিজাম এমপি।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জামাল নিজাম বলেন, ‘আনোয়ারা উপজেলা কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয়টি উপজেলার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মিলনমেলা হিসেবে কার্যকর ভূমিকা রাখবে।’
সংগঠনের গৃহীত বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম সংশ্লিষ্ট সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় অতীতের মতো ভবিষ্যতেও কল্যাণ ফ্রন্টের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পোদ্যোক্তা ও তরুণ রাজনীতিবিদ সাহ্ওয়াজ নিজাম সনি, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী, উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, উপজেলা কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক দিবাকর বড়ুয়া, সদস্য সচিব রাহুল ধর, যুগ্ম আহ্বায়ক নীলকৃষ্ণ চন্দ, জহরলাল সিকদার, প্রণয় বড়ুয়া, প্রদীপ চৌধুরী, তুষার সিকদার, নয়ন বড়ুয়া, মিলকী চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন