কুমারখালী পৌর বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৭:২২ পিএম
-
ছবি: সংগৃহীত
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী পৌর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি হাজী মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনলাইনে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্থপতি মোহাম্মদ শেখ সাদী। কুমারখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, কুষ্টিয়া জেলা কৃষকদলের সদস্য সচীব এ্যাড: নুরুল ইসলা, কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সেক্রেটারি খান আতিকুর রহমান সবুজ ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা জামাল উদ্দিন, শেখ রেজাউল করিম মিলন, ফজলুর রহমান, মাহমুদুল আলম কাজল প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ তুহিন আহমেদ ও আবীর হোসাইন। ইসলামী সংগীত পরিবেশন করেন মাহিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার শরিফুল ইসলাম। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ জয়নুল আবেদীন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন