পাকুন্দিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি এড.জালাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাকুন্দিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
শুক্রবার (২৭ফেব্রুয়ারী) এক সৌজন্য সাক্ষাতকালে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে এই অভিনন্দন জানানো হয়। এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যের হাতে ফুলের তোড়া তুলে দেন এবং তার মেয়াদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকরা এলাকার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন সাংবাদিকদের উদ্দেশে বলেন পাকুন্দিয়ার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীরা যেন সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন। পাশাপাশি একটি আদর্শ উপজেলা গড়ার ক্ষেত্রে সাংবাদিকরা যেন সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে তাদের নীতিগত অবস্থান স্বচ্ছতার সাথে জনগণের মাঝে প্রকাশ করার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ থাকেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন